1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গাজায় যুদ্ধকালে ইজরায়েলের আরো তিন সেনা নিহত।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

ডাক ডেস্ক:গাজায় স্থল অভিযানের পর থেকে একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েল। দেশটি গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে একের পর এক সেনা হারাচ্ছে। সবশেষ আরও তিন সেনা হারানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। বুধবার (২৭ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত ওই তিন সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও বাকি দুজন সার্জেন্ট পদমর্যাদার। তারা উত্তর গাজায় হামাসের সঙ্গে যুদ্ধকালীন নিহত হয়েছেন।

নিহতদের একজন হলেন লেফটেন্যান্ট ইয়ারুন এলিজের। তিনি রানানার গিভাতি ব্রিগেডের শ্যাকড ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার।

এছাড়া অপর দুজন হলেন সার্জেন্ট পদমর্যাদার। তারা হল স্টাফ সার্জেন্ট ইটলি বুটন ও স্টাফ সার্জেন্ট ইফরেইম জ্যাকম্যান। এরমধ্যে ইটলি পেতাহ টিকভার গিভেতি ব্রিগেডের শ্যকড ব্যাটালিয়নের সৈনিক। আর ইফরেইম নেভে দানিয়েলের একই ব্রিগেডের সেনা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় স্থল অভিযানের পর থেকে এখন পর্যন্ত তাদের ১৬৪ সেনা নিহত হয়েছেন।

এর আগে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজার যুদ্ধের জন্য তাদের চড়া মূল্য দিতে হচ্ছে। শুক্রবার থেকে গাজায় ইসরায়েলের অন্তত ১৪ সেনা নিহত হয়েছে।

তিনি বলেন, শনিবার ছিল ইসরায়েলের অন্যতম মারাত্মক দিন। তবে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের সকাল অত্যন্ত কঠিন। দিন দিন গাজায় যুদ্ধের পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে। তবুও ইসরায়েল পুরোদমে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। হামাসকে নির্মূল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এ যুদ্ধ চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর