1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

সানা বিমানবন্দরে হামলার পর সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

নিউজ ডেস্কঃ

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, হুথি মিলিশিয়াদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি সফলভাবে প্রতিহত করেছে বলে তিনি দাবি করেন।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলার লক্ষ্য ছিল একটি ইরানি বিমান। যদিও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দাবি, ওই বিমানটি নিরাপদেই অবতরণ করেছে।

এর আগে রোববার হুথি বিদ্রোহীরা দেশে চলমান যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বিমান হামলার অভিযোগ তুলে তারা জানায়, এর প্রতিশোধ নেওয়া হবে।

হুথিদের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সানা বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা কার্যত শেষ হয়ে গেছে। এই হামলার জবাব দেওয়া হবে এবং এর প্রতিশোধ নেওয়া ছাড়া তা পার পাবে না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর