1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

ডাক ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস (২০২৪)উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন রেলি ও আলোচনা সভা দোয়া মাহফিলসহ নানাবিদ আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা চত্তরে রেলি প্রদক্ষিণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মো.আব্দুল হক।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পিপিএম,জেলা পরিষদের সদস্য সুবাষ দাস,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,১২নং সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন,ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান সুমন প্রমুখ।

এসময় অন্যান্য সরকারী কর্মচারী-কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর