1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় দুর্নীতি বিরোধী দিবসের পালনের লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মুখের সড়কে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী র‌্যালী ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষার্থী লিমন আহমদ, ফাইজা ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর