1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন সদ্য লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়া অ্যান্ডি বার্নহাম। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি প্রথমবারের মতো ভাষণও দিয়েছেন।

বার্নহাম ডাউনিং স্ট্রিটে আসার কয়েক মুহূর্ত আগে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে বিদায়ী ভাষণ দেন কিয়ার স্টারমার। এ সময় উল্লেখ করেন, তিনি নিজের ওপর থাকা দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি ও অর্থনৈতিক সংকটের যে চাপের মুখে স্টারমার দায়িত্ব ছাড়লেন, একই পরিস্থিতিতে ক্ষমতায় বসলেন বার্নহাম।

ডাউনিং স্ট্রিটে দেওয়া ভাষণের সময় নতুন প্রধানমন্ত্রী ব্রিটেনের জন্য একটি ‘সার্কিট-ব্রেকার’ বা আমূল পরিবর্তনের সূচনা করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, আগামীতে তিনি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনগুলো সামনে নিয়ে আসবেন। এর মধ্যে আছে, গৃহহীনদের জন্য বাসস্থান নিশ্চিত করা। এটিকে তিনি প্রথম অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন।

বার্নহাম বলেন, ‘আমি জানি দেশের মানুষ রাজনীতি নিয়ে বিরক্ত। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনাদের সঙ্গে সৎ থাকতে চাই। এতদিন আমরা যথেষ্ট ভালো কিছু করতে পারিনি। সামনের দিনগুলোতে তা করতে হবে।’

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বার্নহাম বাকিংহাম প্যালেসে যান। সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন। এরপর স্ত্রী মারি-ফ্রান্স ভন হিলের সঙ্গে প্রাসাদ ত্যাগ করেন। এ সময় বাইরে থাকা জনতা করতালি দিয়ে তাদের অভিবাদন জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর