1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বড়লেখায় নিসচা’র আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

রেদওয়ান রুম্মান, বড়লেখা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এতিমখানায় দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার চন্ডিনগর বড়গুল দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় প্রবাসী শুভাকাঙ্ক্ষীর অর্থায়নে এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান পারভেজ, আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, আফজাল হোসেন রুমেল ও এমরান আহমদ প্রমুখ।

এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা ও এতিমখানার মুহতামীম হযরত মাওলানা আব্দুল কাদির।

উল্লেখ্য, নিসচা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমসহ, প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে অব্যাহত রয়েছে তাছাড়া যথাযোগ্য মর্যাদায় দেশের প্রতিটি জাতীয় দিবস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস স্বতঃস্ফূর্তভাবে পালন করে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর