1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

ইজরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের বিখ্যাত কবি রিফাত আলারি নিহত।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

ডাক ডেস্ক:গাজায় অব্যাহত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা ২ মাস পার করেছে। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের বিখ্যাত কবি রিফাত আলারি নিহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিফাত আলারি ফিলিস্তিনের বিখ্যাত কবি ছিলেন। তবে কিছু কর্মকাণ্ডের জন্য সমালোচিতও হয়েছিলেন। তিনি গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ছিলেন। গাজার যুবকদের সংগঠিত করার জন্য কাজ করাদের মধ্যে অন্যতম ব্যক্তি ছিলেন তিনি। বুধবার ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটিতে বেশ কয়েকজন পরিবাবের সদস্যসহ তিনি নিহত হন।

গাজার কবি মোসাব আবু তোহা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বলেন,এমন ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে।

আলারি উই আর নট নাম্বারস প্রজেক্টের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। এটি মূলত গাজার তরুণদের লেখনীর ওপর কর্মশালা করিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির আরেক সহপ্রতিষ্ঠাতা পাম বেইলি আলজাজিরাকে বলেন, তার মৃত্যুতে বিরাট ক্ষতি হয়ে গেল। অসংখ্য মানুষ তার লেখা আর কবিতার মধ্য দিয়ে তাকে জানত। তার জন্য অনেক লোক তাকে ভালোবাসত বলেই আজ আপনারা তার কথা শুনছেন। তিনি গাজার মানুষের সংগ্রামকে মানবিক আকারে তুলে ধরেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর