1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

আরো দুই দিন বাড়লো হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

ডাক ডেস্ক :হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কাতারের খবর আলজাজিরা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও দুই দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্ত অনুসারে অস্থায়ী মানবিক এ যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে দুটি দেশ, কাতার এবং মিসর।

হামাস-ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন ছিল আজ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির মেয়াদ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় আরও ২ দিন বাড়ানো হলো।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানিয়েছিলেন, উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে, এ জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। তিনি জানান, এক দিন মেয়াদ বাড়াতে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে।

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২ দিন বাড়ল
মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ওপর জোর দিয়ে আসছে- কাতার, মিসর, যুক্তরাষ্ট্র, স্পেন এবং ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে, স্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাসের ঘনিষ্ঠ মিত্র ইরান।

সোমবার (২৭ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের প্রত্যাশা গাজায় ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হবে। তেলআবিব উপত্যকাটিতে যা করছে তাকে ঘৃণিত যুদ্ধাপরাধ বলেও আখ্যা দেন এই মুখপাত্র।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের উদ্ধার করে গাজায় আবারও হামলা শুরু করবে তারা। এতে সর্বনিম্ন এক থেকে দশ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় তারা যে অভিযান শুরু করেছেন, তা কেবল হামাসকে নির্মূলের মাধ্যমে শেষ হবে।

তবে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা- ইউএনআরডব্লিউ বলছে, ইসরায়েল হামাসকে নির্মূলের জন্য দক্ষিণ গাজাতে হামলা শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর