1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

হঠাৎ ভারত সফরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

কূটনৈতিক প্রতিবেদক:বাংলাদেশের রাজধানী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ ভারত সফরে গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে পিটার হাস রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে রাষ্ট্রদূত পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও রয়েছেন।

কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কিনা, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত।

পিটার হাসের দেশত্যাগ নিয়ে এর আগে বহুবার আলোচনা হয়েছে। নির্বাচন সামনে রেখে তার গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে রাজনৈতিক দলগুলো। পিটার হাসের দেশত্যাগে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর