1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জৈন্তাপুর উপজেলা শাখার সকল অঙ্গ-সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ই মার্চ) দুপুরে অত্র উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র সভাপতি ও ৫নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী ও সদস্য আলী আকবর সায়মনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম রাব্বানী।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মতিন, এনায়েত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হক মুহিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সদস্য সচিব সুহেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, নুরুল হক মহিলাদলের নেত্রী রুজি মতিন, পলিনা রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ময়নুল মেম্বার, আব্দুর রকিব মেম্বার, হারুন মেম্বার, হুমায়ুন মেম্বার,
তরিকুল ইসলাম, ইন্জিনিয়ার ইলিয়াস, সমছুল ইসলাম, কাশিম আলী, যুবদল নেতা রুবেল আহমেদ, কালাম মিয়া, সাদিক আলী, সেচ্ছাসেবক দলনেতা আব্দুল্লাহ ইলিয়াস, জাহাঙ্গীর আলম, আলিম উদ্দিন, ছাত্রদল নেতা শাওন আহমেদ, সুয়েব আহমেদ, মনির আহমেদ, আলম আহমেদ, দেলোয়ার হোসেন, তোফায়েল আহমেদ, আব্দুল্লাহ, রুবেল আহমেদ,করিম উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর