1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

“বহিষ্কার প্রত্যাহার না হলে রাজপথ কাঁপবে” — ফতেপুর ইউনিয়ন ছাত্রদল নেতাদের হুঁশিয়ারি

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পঠিত
Oplus_16908288

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়ে। দীর্ঘ সময় পার হলেও বহিষ্কারাদেশ প্রত্যাহারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

বহিষ্কৃত সভাপতি মোঃ সুয়েব আহমদ ও সাধারণ সম্পাদক জামাল আহমদ সবুজ এক লিখিত বক্তব্যে জানান, ২০ ডিসেম্বর (২০২৫ইং) কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্তে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে তারা রাজপথে নেমে প্রতিবাদ জানান।

পরবর্তীতে দলের সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেছেন তারা। এমনকি সংশ্লিষ্ট এক মন্ত্রীসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উদ্যোগ নেন এবং পুনর্বহালের প্রতিশ্রুতিও দেন। নির্বাচনের আগে ইতিবাচক আশ্বাস পেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বহিষ্কৃত নেতারা দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সমাধানের অপেক্ষায় ছিলেন এবং দলের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় এখন তারা হতাশ ও ক্ষুব্ধ।

তাদের বক্তব্যে স্পষ্ট করে বলা হয়, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে তারা বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবেন। ” রাজপথ আমাদের পরিচিত জায়গা।সাংগঠনিক সম্মান ফিরিয়ে না দিলে আমরা আবারও আন্দোলনে নামবো”— এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে, এ বিষয়ে দলীয় সিনিয়র নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টির দ্রুত সমাধান না হলে তৃণমূল পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করতেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর