1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে সাবেক ছাত্রদল নেতা সাদ্দামের বহিষ্কারাদেশ প্রত্যাহারে হরিপুরে আনন্দ মিছিল

নির্বাহী সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত
Oplus_16908288

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-

সিলেটের জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় হরিপুরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হরিপুর বাজার স্ট্যান্ড এলাকায় তামাবিল মহাসড়কে এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্ট্যান্ড চত্বরে গিয়ে পথসভায় রূপ নেয়।

পথ সভা জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াসের পরিচালনায় ও ৫নং ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও  বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদ উদ্দিন সাদ্দাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব এম শাহীন আলম প্রমুখ।

এময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর  উপজেলা যুবদল নেতা মাহমুদ আলী, শামীম আহমেদ, আরিফ ইকবাল, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির অন্তর্ভুক্ত ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কাশীম আলী, ৫নং ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান কুতুব, ইউনিয়ন  সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদস্য ও ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি আশিক উদ্দিন, দফতর সম্পাদক রাহিম আহমেদ, প্রচার সম্পাদক সুমন আহমেদ, হযরত শাহজালাল (রহ.)ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমেদ, বর্তমান সদস্য সচিব সায়েল আহমেদ,  ছাত্রদল নেতা রাহিম আহমেদসহ জৈন্তাপুর উপজেলা ও ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন , দলের নিবেদিতপ্রাণ ও দীর্ঘদিনের সংগ্রামী নেতা সাহাদ উদ্দিন সাদ্দামের প্রত্যাবর্তন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার বহিষ্কারাদেশ প্রত্যাহারকে সংগঠনের পুনরায় সংগঠিত ও শক্তিশালী হওয়ার শুভসূচনা হিসেবে দেখছেন তারা।

আনন্দ মিছিলে ফতেপুর   (হরিপুর), জৈন্তাপুর,  নিজপাঠ, দরবস্ত, চিকনাগুলসহ বিভিন্ন এলাকার বিএনপি  ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো হরিপুর বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর