1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বড়লেখায় পদক্ষেপ’র ফ্রী চোখের ছানি অপারেশন ও চক্ষু ক্যাম্প

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

রেদওয়ান রুম্মান, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার উদ্যোগে ফ্রী চোখের ছানি অপারেশন ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) পদক্ষেপ’র স্বাস্থ্য কর্মকর্তা ডা: তন্ময় দাস এর সঞ্চালনায় এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।এতে এলাকার প্রায় দেড় শত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং ৩০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল দাস।

আরোও উপস্থিত ছিলেন পদক্ষেপ’র সমাজ উন্নয়ন কর্মকর্তা মো:আলমগীর, উদ্যোগ কর্মকর্তা আব্দুর রহমান চৌধুরী ইমন প্রমুখ।

উক্ত ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি (মাতারকাপন) চক্ষু হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাঃ নুসরাত মেহজাবিন,ডাঃ আব্দুল মান্নান সহ হাসপাতালের স্টাফরা সহযোগিতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর