1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে অতিথি পাখি বিক্রি | বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুরে হরিপুর বাজারে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি ও ফ্রোজেন করে রাখার দায়ে বিভিন্ন হোটেল থেকে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (১৬ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটি এলাকায় অভিযান আসে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর তাহমিদুল ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর টিম অভিযানে অংশ নেয়।

এ সময় অত্র এলাকায় বিভিন্ন রেষ্টুরেন্টে অতিথি পাখি রান্না ও বিক্রির প্রমান পাওয়া যায়। পরে আনন্দ রেষ্টুরেন্ট, শাহপরান রেষ্টুরেন্ট, শাহজালাল রেষ্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেষ্টুরেন্ট ও সোনার বাংলা রেষ্টুরেন্ট ৯ হাজার ৫ শত টাকা করে মোট ৪৭ হাজার ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এ সময় আরো ১০টি রেষ্টুরেন্ট হতে ১৫০টি ফ্রোজেন করে রাখা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি জব্দ করা হয়। পরে জব্দকৃত পাখিগুলো দরবস্ত সেনাক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, বনবিভাগ সিলেট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের টিম। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী। তিনি জানান, বিভিন্ন রেষ্টুরেন্টে জরিমানা আদায়ের পাশাপাশি অন্যান্য রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর