1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

১০১ শয্যায় উন্নীত হচ্ছে সিলেটের ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

নিউজ ডেক্সঃ

সিলেটের দশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এরমধ্যে সিলেট জেলায় রয়েছে ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এগুলো হলো সিলেট সদর, দক্ষিণসুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ।

সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে। এতে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা পর্যায়েই অধিকতর মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে সিলেট-৬ সংসদীয় আসনের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর