1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

মনোনয়ন ফরম কিনলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

ডাক ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি এস এ কে একরামুজ্জামান সুখন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এস এ কে একরামুজ্জামান সুখন নিজেই মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে সশরীরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে উপস্থিত হয়ে পুলিশের কাজে বাধা প্রদান ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের একটি মামলায় জামিন নেন তিনি।

এ সময় এস এ কে একরামুজ্জামানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবেদ উল্লাহ ও রাষ্ট্রপক্ষের এপিপি নাজমুল হক উপস্থিত ছিলেন। মামলার শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ রাকিবুল হাসান রকি তার জামিনের আদেশ প্রদান করেন।

এস এ কে একরামুজ্জামান সুখন কালবেলাকে বলেন, ‘আজকে আমার জামিনের তারিখ ছিল, আল্লাহর রহমতে জামিন পেয়েছি। আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে, এটি একটি প্রাথমিক কাজ। নির্বাচনের ব্যাপারে আরেকটু শান্ত হয়ে চিন্তা করে খুব শিগগিরই জানাব। কিছু কিছু সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নিতে হয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এ সরকারকে নির্বাচনি খেলাটা একা খেলতে দেওয়া উচিত হবে না। আমি যে আদর্শ লালন করি সেই চিন্তা থেকে মনে করি, আমি ২০ বছর ধরে যেখানে কাজ করছি সেখানকার মানুষের জন্যই আমার নির্বাচনে যাওয়া উচিত।’

উল্লেখ্য, ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন এস এ কে একরামুজ্জামান। তবে এর আগেও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কুলা’ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন একরামুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর