1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সঙ্কট তৈরি হয়েছে:চরমোনাই পীর।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

ডাক ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সঙ্কট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে দলের উদ্যোগে আগামী ২৮ নভেম্বর মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে জাতীয় সংলাপ আহ্বান করেছেন তিনি।

রোববার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ অতীতের যেকোনো সময়ের চেয়ে গভীরতর সংকটে নিপতিত। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে এ থেকে উত্তরণের জন্য আমরা জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে আসছি।

মুফতি রেজাউল করীম বলেন, বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী মঙ্গলবার জাতীয় সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

প্রসঙ্গ যে, জাতীয় সরকার ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর