1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জাতীয় পার্টির প্রার্থী তালিকায় নেই রাঙ্গা রয়েছেন আসিফ।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার পঠিত

ডাক ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে। তার আসন রংপুর-১ এ এবার প্রার্থী দেওয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ বিষয়ে রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তর হয়ে গেছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কতদিন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।

জাতীয় পার্টি মনোনয়ন দিলে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি তো মনোনয়ন ফরম নেইনি। তারপরও মনোনয়ন দিলে পরে জানাবো।

রাঙ্গা নেই, আসিফ মাঠে।
জাতীয় পার্টির ২৮৯ প্রার্থীর তালিকা
জাতীয় পার্টিতে দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং চোয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বে রওশন পক্ষে অবস্থান নিয়ে গত বছর আলোচনায় আসেন মসিউর রহমান রাঙ্গা। এর রেশ ধরে ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের।

এরপর থেকে রওশন এরশাদ বলয়ের নেতা হিসেবে পরিচিতি পান তিনি। একাধিক অনুষ্ঠানে রওশন এরশাদের সঙ্গে দেখা যায় তাকে। রওশন এরশাদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছেন ৩ জনের জন্য। সেখানেও মশিউর রহমান রাঙ্গার নাম নেই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর