
স্টাফ রিপোর্টার(সিলেট):-
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জৈন্তাপুর জাতীয়তাবাদী প্রবাসীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অনলাইন পরিষদ এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব মনসূর আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা জনাব শরিফ উদ্দীন রাসেল।
জাতীয়বাদী প্রবাসী অনলাইন পরিষদের একাধিক নেতা বলেন,আমাদের দৃঢ় বিশ্বাস নব-নির্বাচিত সভাপতি ও সেক্রেটারি এর মাধ্যমে জাতীয়তাবাদী প্রবাসী অনলাইন পরিষদ এর কার্যক্রম আরো বৃদ্ধি পাবে এবং তাদের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি আসবে।