1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

দেশের ১৮কোটি মানুষ এখন শেখ হাসিনার পতনের অপেক্ষা করছে:সুব্রত চৌধুরী।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

ডাক ডেস্ক:গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন,দেশের ১৮ কোটি মানুষ এখন শেখ হাসিনার পতনের অপেক্ষা করছে।

আজ (বুধবার) প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, এ সরকার জনগণের সাথে তামাশা করছে। আমাদের দেশকে যারা শোষণ, নির্যাতন, নিপীড়ন করছে, তাদের যে সিন্ডিকেটের শিরোমণি দরবেশ সাহেব, তিনি বাংলাদেশের সমস্ত টাকা-পয়সা আত্মসাৎ করে বিদেশে পাচার করছে। বাংলাদেশকে দিন দিন একটা সাংঘাতিক অর্থনৈতিক সংকটে ফেলে দিচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের অনুগত। ৭ জানুয়ারি ভোটের দরকার নেই, জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা যে তালিকা তৈরি করে দেবেন সেই তালিকাই হাবিবুল আউয়াল প্রকাশ করে দেবেন।

আয়োজিত সমাবেশে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি,পিপলস পার্টির কো-চেয়ারম্যান নাসির খান ভাসানীসহ গণফোরামের আরো অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর