1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

নৌকার মনোনয়ন পেয়ে যা বললেন মাশরাফি-সাকিব আল হাসান।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নৌকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মনোনয়ন পাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব ও মাশরাফী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন তারা।

মাশরাফী মুর্তজা বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ আমার উপর তিনি আস্থা রেখেছেন। গত পাঁচ বছর চেষ্টা করেছি নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকতে। আগামীতে আরও ভালো কিছু করতে পারব বলে আশা করি।’

সাকিব আল হাসান ৩টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন নিজ এলাকা মাগুরা-১ আসনে।

  • মনোনয়ন নিয়ে সাকিব বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাকে মাগুরা-১ থেকে নির্বাচনের সুযোগ করে দেওয়ায়। মাগুরা-১ আসনের সব নেতাকর্মী ও এলাকার প্রত্যেক মানুষকে পাশে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই আমি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর