1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ  ফতেপুর ইউ/পি শাখার  ইফতার মাহফিল সম্পন্ন 

নির্বাহী সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩০৩ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
মো: আব্দুল্লাহ: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার আয়োজনে মাহে রামাদ্বানের ফযিলত ও তাৎপর্য শীর্ষক  আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই মার্চ)  হরিপুর বাজারস্থ তারুহাটি সোনার বাংলা রেষ্টুরেন্টে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি এনাম আরিয়ান’র পরিচালনায় ও যুব অধিকার পরিষদ ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মামুন শিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , বাংলাদেশ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি শাহ্ শামীম আহমেদ অপু, সহ-সভাপতি  এম এ জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন পান্না, সাবেক অর্থ সম্পাদক সদরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাবেক সহ-গণ মাধ্যম বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ প্রমুখ।
আলোচনায় বক্তব্যে  বক্তারা বলেন, সকল শ্রেনী পেশার মানুষের মতামতের ভিত্তিতে নতুন রাষ্ট্র ব্যাবস্থা বিনির্মানই এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য।
বক্তব্যে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি রমজানের তাৎপর্যকে সকলের সামনে তুলে ধরার আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতলিব,
উপজেলা ছাত্রদলের  সদস্য সচিব এম শাহীন আলম, বাংলাদেশ যুব মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা বিলাল আহমেদ,  ইসলামি ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি ইশতিয়াক ফাহিম, জামাতে ইসলাম ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার সাবেক আমির এইচএম জাকির, বর্তমান সেক্রেটারী জেনারেল হারুনুর রশিদসহ এলাকার গুণমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহ্’র শান্তি কামনা করে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইশতিয়াক ফাহিমের পরিচালনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর