1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

নৌকার’ সমর্থনে লন্ডনে বিশ্বনাথেরগাঁও গ্রামের প্রবাসীদের বৈঠক

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

ফারুক আহমদ,বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট):

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুষ্প সৌরভ সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব-বিশ্বনাথেরগাঁয়ের উপদেস্টা পরিষদের সদস্য পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফারুক আহমদের সমর্থনে যুক্তরাজ্যে অবস্থানরত বিশ্বনাথেগাঁয়ের প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) যুক্তরাজ্যের বার্মিহাম শহরের একটি রেষ্টুরেন্টে ওই সভাটি অনুষ্ঠিত হয়।

উপদেস্টা পরিষদের সদস্য আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাবেক ফুটবলার জালাল উদ্দিন ও সাবেক ছাত্র নেতা ময়নুল ইসলাম খালেদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল গনি, রফিক আলী, সাবেক ফুটবলার সাহাব উদ্দিন বাবুল, নজরুল ইসলাম রুহেল, আব্দুল হান্নান, ছইল মিয়া, আব্দুল মুকিত, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নৌকা মার্কার মেয়র প্রার্থী ফারুক আহমদের ছোট ভাই আমিনুল ইসলাম আমিন ও স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আব্দুল মুক্তাদির, সুহেল মিয়া, লায়েছ আহমদ, ছালিক আহমদ, রুহেল আহাদ, আজাদ মিয়া, কুতুব উদ্দিন, নাঈম আহমদ, ফরিদ উদ্দিন, রাজন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর