1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে: খন্দকার মোশাররফ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিউজ ডেস্ক:

দেশের বিরাজমান সংকট নিরসনে আবারও দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সম্পর্কিত সংস্কার করে সরকারকে রোডম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার মোশাররফ বলেন, সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে, সেগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। জনগণ ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে।

তিনি বলেন, জনগণকে হেয় করার কোনো সুযোগ নেই। জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে? সরকারকে রক্ষা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, এটা এ দেশের মানুষ প্রমাণ করেছে। এই সরকারকে আমরা সমর্থন করেছি। এজন্য সমর্থন করেছি, এই সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে বিদায় হতে হবে।

সংস্কার প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, সবচেয়ে অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য। এই সম্পর্কিত সংস্কার করা এবং নির্বাচনের রোডম্যাপ দেয়া।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে। সম্মিলিত আন্দোলনের মুখে একটি সরকার পদত্যাগে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা একটি দেশে অবৈধভাবে আশ্রয় গ্রহণ করেছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, এটা আমরা অবিশ্বাস করি না। তারা পতিত স্বৈরাচার। তারা চেষ্টা করবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যের জন্য আগেও বলেছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরাও তাদের সমর্থন দিয়ে এসেছি। আমাদের ধর্ম, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবে না।
সুত্র: মানবজমিন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর