1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

হেমু তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদের নব-নির্বাচিতদের অভিনন্দন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৪৩ বার পঠিত

নিউজ ডেস্ক:জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদের নব-নির্বাচিত নেতৃবৃন্দ সহ নির্বাচন পরিচালনা কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোরাদ হাসান । ছাত্রদের মধ্যে যে নির্বাচন হয়েছে, এটিই সবচেয়ে বড় ইতিবাচক দিক।

মোরাদ হাসান  বলেন, নির্বাচন অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যেনে আমি খুশি। নির্বাচিত সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রত্যাশা রইলো ছাত্র ঐক্য পরিষদের মাধ্যমে হেমু এলাকার ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের কারিগরি ও জীবন মুখি শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বেকারত্বদের কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগী হতে হবে।তিনি আরও বলেন, মুরব্বিয়ান, যুবসমাজের সহযোগিতা নিয়ে এলাকা যেন মাদক ও দুর্নীতি মুক্ত হয় এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। হেমু তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদের নব-নির্বাচিতদের মাধ্যমে এলাকায় শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে। হেমু এলাকার উন্নয়নে কাজ করতে তোমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে এতে আমি তোমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করবো।

প্রসঙ্গত, (১০ই ফেব্রুয়ারি) শনিবার  সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয় হলে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫টি পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।

এতে ১৩২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হলেন আল আমিন, ১১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন গিয়াস উদ্দিন , সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হলেন সালমান আহমেদ ,  কোষাধ্যক্ষ  পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত কিবরিয়া আহমেদ , দপ্তর সম্পাদক  পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হলেন নাজিম উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর