নিউজ ডেস্ক:জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদের নব-নির্বাচিত নেতৃবৃন্দ সহ নির্বাচন পরিচালনা কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোরাদ হাসান । ছাত্রদের মধ্যে যে নির্বাচন হয়েছে, এটিই সবচেয়ে বড় ইতিবাচক দিক।
মোরাদ হাসান বলেন, নির্বাচন অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যেনে আমি খুশি। নির্বাচিত সবাইকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রত্যাশা রইলো ছাত্র ঐক্য পরিষদের মাধ্যমে হেমু এলাকার ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের কারিগরি ও জীবন মুখি শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বেকারত্বদের কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগী হতে হবে।তিনি আরও বলেন, মুরব্বিয়ান, যুবসমাজের সহযোগিতা নিয়ে এলাকা যেন মাদক ও দুর্নীতি মুক্ত হয় এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। হেমু তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদের নব-নির্বাচিতদের মাধ্যমে এলাকায় শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে। হেমু এলাকার উন্নয়নে কাজ করতে তোমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে এতে আমি তোমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করবো।
প্রসঙ্গত, (১০ই ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয় হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৫টি পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।
এতে ১৩২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হলেন আল আমিন, ১১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন গিয়াস উদ্দিন , সাংগঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হলেন সালমান আহমেদ , কোষাধ্যক্ষ পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত কিবরিয়া আহমেদ , দপ্তর সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হলেন নাজিম উদ্দীন।
সম্পাদক : নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল্লাহ
স্বত্ব © ২০২৫ দৈনিক জৈন্তিয়ার ডাক সম্পাদক: নাজমুল ইসলাম