1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

ইলিয়াস কাঞ্চনের জন্মবার্ষিকীতে বড়লেখায় পরিবহন শ্রমিকদের মাঝে নিসচা’র শীতবস্ত্র উপহার।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার পঠিত

রেদওয়ান রুম্মান, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মাহনায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম্ন আয়ের অর্ধশত পরিবহন শ্রমিকদের শীতবস্ত্র উপহার দিয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

নিসচা চেয়ারম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির অংশ হিসেবে আজ ৩য় দিনে পৌষের কনকনে শীতের মাঝে রাত ৯ টায় বড়লেখা পৌর শহরের বিভিন্ন সড়কে সিএনজি, রিক্সা, ভ্যান, ইজিবাইক চালকদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শীতবস্ত্র উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন স্বপন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেব নাথ নিলু প্রমুখ।

শীতবস্ত্র উপহার পেয়ে পরিবহন শ্রমিকরা নিসচা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জনতার নেতা ইলিয়াস কাঞ্চন মহোদয়ের জন্মবার্ষিকীতে মহান সৃষ্টিকর্তার নিকট তার দীর্ঘায়ু কামনা করি। জনস্বার্থে তার নিঃস্বার্থ মানবিক কার্যক্রমে দেশ ও সমাজের উপকৃত হচ্ছে।

উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী জনহিতকর মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর