1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা জানালো ইসি।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বার পঠিত

ডাক ডেস্ক: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার।শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন আর নির্বাচনের মাঠে রয়েছেন মোট ১৮৯৬ জন প্রার্থী।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার বিকেল ৪টা পর্যন্ত। এদিন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের বরাবর আবেদন করে প্রার্থীদের অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরপর নির্বাচনী প্রার্থী তালিকা চূড়ান্ত করে ইসি।

উল্লেখ্য, ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম।

এদিকে ইসিতে গিয়ে দলীয় ও জোট শরিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা দিয়েছে আওয়ামী লীগ। তালিকা মোতাবেক, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩ আসনে লড়বে। জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর