1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে জামাতী ইসলামী নেতা রফিক ,জসিম,কুদ্দুস,বাবুল এর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৬৪ বার পঠিত

ক্রাইম ডেস্কঃ উত্তর সিলেটের সর্ববৃহৎ গোয়াইনঘাট উপজেলাটি দেশের সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ার কারণে এখানকার নো-ম্যান্সল্যান্ডটি প্রতিনিয়ত চোরাচালান সিন্ডিকেট’র দখলে থাকে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের শীর্ষ চার নেতা রফিক,জসিম ,কুদ্দুছ,বাবুল ওরফে শুটার বাবুলের অত্যাচারে অতিষ্ঠ সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষজনসহ্ এখানকার বালু-পাথর ও পরিবহনের ব্যবসায়ীরা।

জানা গেছে, চলমান সময়ে জামায়াতে ইসলামীর নেতা বাহাদুরদের নির্মম অত্যাচারের কারণে কর্মহীন হয়ে পড়েছে ঐ এলাকার সাধারণ মানুষ।পরিবার-পরিজনের দৈনন্দিন চাহিদা মেটাতে উন্নত কোন ব্যবসার হাল ধরলেই এইসব নেতাদেরকে সাপ্তাহিক চাঁদা দিতে হয়।কেউ চাঁদা দিতে অনিহা প্রকাশ করলে তাঁদেরকে মারপিট সহ্ প্রাণনাশের হুমকি দেয় রফিক ও কুদ্দুস সিন্ডিকেট গ্রুপের লোকজন।

জামায়াত নেতাদের চাহিদা মতো চাঁদা না দিলে তাদের লোকজন দিয়ে গুম ,ডাকাতি,হত্যাসহ এলাকায় অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে এসব অপকর্ম চালিয়ে আসছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে জামায়াতের এই চার নেতার বিরুদ্ধে।এসব অপরাধের সঙ্গে আগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত ছিল কিন্তু ক্ষমতার পটপরিবর্তনের পর আরোও ব্যাপকহারে চাদাবাজি,জমি দখল,চোরাচালানের রমরমা বাণিজ্য গড়ে তুলেছে জামায়াত নেতারা।
স্থানীয় সুত্রে জানা যায়,জামায়াত নেতা রফিক,কুদ্দুস ও শুটার বাবুলদের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার মানুষজন ভয়ে মুখ খুলে প্রতিবাদ করার সাহস পান না,তাদের অপকর্ম আর অমানবিক নির্যাতনের শিকার হয়ে বসতবাড়ি ছেড়ে এলাকার অনেক নিরীহ মানুষজন দেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে মাথা খোঁচার ঠাঁই খুঁজছেন।জামাতী ইসলামী নেতা হিসেবে এলাকায় তারা সুপরিচিত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর