
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কে নিয়মিত চেকপোস্ট অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, একজন রয়েছেন পলাতক।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (৪ মার্চ) সন্ধ্যা: ৭টা ৫৫ মিনিটের দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম উপজেলার নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি সাকিনস্থ থানা গেইট সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বিএমএফ বাস, (যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ব- ১২-৩০২৪) তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে পুলিশ টিম।
জব্দকৃত পণ্য, কাবেরী মেহেদি ১৭০ বক্স — যাহার আনুমানিক মূল্য ৩৪,০০০ টাকা,কাবেরী মেহেদি (খোলা) ২৯৭৫ পিস — ৪৪,৬২৫ টাকা, অরেঞ্জ ট্যাং ৫০ প্যাকেট — ১২,৫০০ টাকা,খোলা জিরা ৩৩০ কেজি — ১,৮১,৫০০ টাকা,‘Suraj Jeera’ লেখা ১১টি প্লাস্টিকের বস্তা — ২২০ টাকা,সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ২,৭২,৮৪৫ টাকা। এসব পণ্য ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে এনে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
আটককৃতরা হলেন, মোঃ রাকিব মিয়া বাবু (২১), পিতা-মোঃ হারুন হাওলাদার, স্থায়ী ঠিকানাঃ সাং-পূর্ব বকুলতলী, কাজিরাবাদ ইউনিয়ন, থানা-বেতাগী, জেলা-বরগুনা, বর্তমান ঠিকানা-কাঠগড়াবাজার (ফিরোজ পাটোয়ারীর খালাতো বোনের ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। রাকিবুল ইসলাম (২৫), পিতা-আব্বাস আলী, সাং-বিন্নিবাড়ী, ০৬নং ঠাকুরকান্দি ইউনিয়ন, থানা-নালিতাবড়ী, জেলা-শেরপুর, বর্তমান ঠিকানা-কাঠগড়া (আক্কাছ মন্ডলের ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়েকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী ৩। রবিউল ইসলাম (৪০), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা ও জেলা- অজ্ঞাত কৌশলে পালিয়ে যায়। উক্ত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) উসমান গণি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।