1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুর–গোয়াইনঘাটে নদী-খাল পুনরুদ্ধার ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পঠিত

মো:- আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার:-

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন। নদী-খাল পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম সরেজমিনে তদারকিই তাঁর সফরের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খাল খনন কাজ পরিদর্শন:

সকালে তিনি -জৈন্তাপুর উপজেলার খালসমূহের চলমান খনন কাজ পরিদর্শন করবেন। সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে খাল পুনঃখননের অগ্রগতি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনে সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দীর্ঘদিনের ভরাট ও অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত খালগুলো পুনরুদ্ধার হলে কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

নদী পুনরুদ্ধার ও পরিবেশবান্ধব পর্যটন প্রকল্প:

বিকাল ২টায় মন্ত্রী সিলেট জৈন্তাপুর -গোয়াইনঘাট  অঞ্চলের পরিবেশগতভাবে সংকটাপন্ন নদীসমূহ পুনরুদ্ধার এবং স্থানীয় সম্প্রদায়নির্ভর পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ শীর্ষক প্রকল্প পরিদর্শন করবেন। এ কর্মসূচি ও জুড়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম ঘিরে অনুষ্ঠিত হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প আয়সংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

মতবিনিময় সভা:

সফরের শেষ পর্যায়ে বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এ সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় মহলে আশা করা হচ্ছে, তাঁর এই পরিদর্শন উন্নয়ন কার্যক্রমে গতি আনবে এবং পরিবেশ-সংবেদনশীল এ অঞ্চলে টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর