1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে ঐতিহ্যবাহী  হরিপুর বাজার মাদ্রাসার ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পঠিত
Oplus_16908288

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-

সিলেটের জৈন্তাপুরে মুজাহিদে মিল্লাত  হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (র.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী   দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদ্রাসার ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ই জানুয়ারি) সকাল ১০ ঘটিকা হইতে পরদিন পর্যন্ত মাদ্রাসা মাঠে হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমদ হাফিযাহুল্লাহ   (হরিপুরী) ও শায়খুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসা মাওলানা আব্দুল কাদির হাফিযাহুল্লাহ  (বাগেরখালী) এর যৌথ সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেছেন, হযরত মাওলানা নুরুল ইসলাম হাফিযাহুল্লাহ (ওলিপুরী), শাইখুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস হাফিযাহুল্লাহ (লক্ষিপুরী),  শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ হাফিযাহুল্লাহ (ঢাকা), মুফতি হামিদ জহিরী হাফিযাহুল্লাহ (ঢাকা), হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরায়েজী হাফিযাহুল্লাহ (ঢাকা), হযরত মাওলানা মোশতাক আহমদ হাফিযাহুল্লাহ (ধনুকান্দী) প্রমুখ।

এছাড়াও বয়ান পেশ করছেন, প্রখ্যাত ওয়ায়েজ হযরত মাওলানা হারুনুর রশিদ (কানাইঘাটী), হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান (কাসেমী ),  হযরত মাওলানা শরীফ উদ্দিন (বড়বন্দী), হযরত মাওলানা ক্বারী তৈয়্যিবুর রহমান (লাফনাউট মাদ্রাসা ) সহ স্থানীয়  ও দেশ – বিদেশের খ্যাতিমান উলামা- মাশায়েখ বয়ান পেশ করেন।

এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনের বিএনপি ও জমিয়তের দশ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আরিফুল হক চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত  লাঙ্গল প্রতিকের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতিকের প্রার্থী রাশেল-উল আলমসহ এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ।

ঐতিহাসিক এই বার্ষিক ওয়াজ মাহফিলে জৈন্তাপুর,গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট সিলেট সদরসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশ নেন। উক্ত ওয়াজ মাহফিলে নগদ চাঁদা উত্তোলন হয় ৭০,২৭,৬৩২/- ( সত্তর  লক্ষ ২৭ হাজার ছয়শত বত্রিশ টাকা)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর