1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায়  জিপিএ-৫ শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের ৫ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে  যারা জিপিএ-৫ (এ+) অর্জন করবে, তাদের প্রত্যেককে জাতীয়তাবাদী ছাত্রদল ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার  পক্ষ থেকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে সম্মাননা প্রদান করা হবে—এমন ঘোষণা দিয়েছেন ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও হরিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুয়েব আহমদ।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “মেধা ও পরিশ্রমকে মূল্যায়ন করতে চাই। হরিপুরের সন্তানরা যেন আরও উৎসাহ নিয়ে পড়ালেখায় মনোযোগী হয়—সে লক্ষ্যেই জিপিএ-৫ পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে আমাদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

হরিপুর এলাকায় এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, এতে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও আগ্রহ বাড়বে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর