1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে ভিডিপির দলনেতা বিল্লালের প্রচারণায়  আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীর ব্যাপক সাড়া

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলায়  আনসার ও ভিডিপি সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ কার্যক্রমে দারুণ গতি এসেছে। ১নং নিজপাঠ  ইউনিয়নের দলনেতা বিল্লাল হোসেন লিটন নিজ দায়িত্বে গ্রাম থেকে গ্রাম মাইকিং করে জনগণকে সচেতন করছেন এবং প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করছেন।

দলনেতা বিল্লাল স্থানীয়দের আনসার ট্রেনিং, ভিডিপি প্রশিক্ষণসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি—যেমন কম্পিউটার প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কারিগরি প্রশিক্ষণ—এ অংশগ্রহণের দায়িত্বও নিজে থেকে পালন করছেন। জেলার প্রতিটি প্রশিক্ষণে তিনি নিয়মিতভাবে প্রশিক্ষণার্থী পাঠিয়ে আসছেন।

জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের ABMIS (এবি এম আই এস)  নিবন্ধনের বিষয়েও তিনি নিয়মিত প্রচারণা চালাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ প্রশিক্ষণ বিষয়ে সচেতন হচ্ছে এবং নতুন সদস্য অন্তর্ভুক্তিও বৃদ্ধি পেয়েছে।

জৈন্তাপুরের আনসার  ও ভিডিপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দলনেতা বিল্লাল হোসেন লিটন তার কাজ শতভাগ সফলতার সাথে সম্পন্ন করে থাকেন। ইউনিয়নে নেতৃত্ব, দায়িত্ববোধ ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় তিনি ইতোমধ্যেই প্রশংসা অর্জন করেছেন।

স্থানীয়দের মতে, তার এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় ইউনিয়নের যুবসমাজ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের আওতায় আসছে, যা ভবিষ্যতে কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর