
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জৈন্তাপুর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ই নভেম্বর ) বিকেলে ৫নং ফতেপুর ইউনিয়নস্থল হরিপুর বাজারের তামাবিল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে এ মিছিলটি বের হয়। এতে নবগঠিত কমিটির নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আনন্দ মিছিল ও পথসভায়, সাধারণ সম্পাদক রফিক আহমেদের পরিচালনায় ও সভাপতি মোঃ ইমাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হায়দার সায়মন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মুক্তার আহমেদ , উপজেলা যুবদল নেতা ফারুক আহমেদ, কবির আহমেদ, শামীম আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, সদস্য সচিব ইলিয়াছ, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব এম শাহীন আলম, সদস্য নাদিম আহমেদ, হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়া, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, বিএনপি নেতা ইমানী, রফিক আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৫নং ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোছব্বির আহমেদ, সহ-সভাপতি মাসুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান কুতুব, প্রচার সম্পাদক সাদিকুর রহমান, যুবদল নেতা মাহমুদ আলী, সমছুর ইসলাম, ফতেপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আহমেদ, ফতেপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, নাসির উদ্দীন, রহিম উদ্দিন, নাসির আহমেদ, জামাল উদ্দিন, ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক ইসমাইল আলী ইয়াছা, ছাত্রদলনেতা সায়েল আহমেদ, মাহফুজ আহমেদ, উপজেলা জাসাসের সহ-সাধারণ সম্পাদক সালমান আহমেদ, ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি আশিক উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইয়ামিন আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন আকিল, সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম বাহার, দফতর সম্পাদক রাহিম উদ্দিন, প্রচার সম্পাদক সুমন আহমেদসহ ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি ও নবগঠিত মুক্তিযোদ্ধা দল ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযোদ্ধা দলের কর্মীরা দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মুক্তিযোদ্ধারা সবসময় সামনের সারিতে থাকবে।