1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

সিলেট প্রতিনিধি:-

সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নূরবান বেগম (৫৬) আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রামে এই ঘটনা ঘটে। পরীক্ষা শেষে বাড়িতে কিশোরীকে একা পেয়ে একই গ্রামের জালাল উদ্দিন (২৩) ও শাকিল আহমদ (২২) পরিকল্পিতভাবে বসতঘরে প্রবেশ করে। একপর্যায়ে জালাল উদ্দিন তাকে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শাকিল আহমদ সহযোগিতা করে।

কিশোরীর চিৎকারে ভাই ইউসুফ আলী ও স্থানীয়রা এগিয়ে এলে শাকিল তাকে মারধর করে পালিয়ে যায়। পরে জালাল উদ্দিনকে আটক করা হলেও তার স্বজনরা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে আসামিদের স্বজনরা বাদী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। তাদের হুমকি কথা না শুনলে মিথ্যা মামলায় জড়ানো হবে এবং সুযোগ পেলে প্রাণে হত্যা করে লাশ গুম করা হবে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বাদীর দাবি অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর