1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

মরহুম ফারুক আহমদ  ছিলেন জৈন্তা’র মাটি ও মানুষের নেতা : বক্তব্যে বক্তারা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো:- আব্দুল্লাহ, স্টাফ (রিপোর্টার) সিলেট:-

সিলেটের জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মরহুম ফারুক আহমদ  ছিলেন জৈন্তা’র মাটি ও মানুষের একজন নেতা। বৃহত্তর জৈন্তা অঞ্চলে তিনি ছিলেন একজন সমাজ সেবক ও সালিশ ব্যক্তিত্ব। এই এলাকায় যে কোন সমস্যা দেখা দিলে তিনি সবার আগে এগিয়ে আসতেন। একজন খাটি জৈন্তাপুরী মানুষ হিসাবে তার ব্যাপক পরিচিতি ছিল। তারঁ মৃত্যুতে জৈন্তাপুরে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
বক্তারা মরহুম ফারুক আহমদ’র রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার  (১৯ আগস্ট) বিকেল ৩টায় ৫নং ফতেপুর (হরিপুর)  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মরহুম ফারুক আহমদ’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে  আলোচনা  সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

জৈন্তাপুরের ফতেপুর ইউনিয়ন অফিস প্রাঙ্গনে আয়োজিত আলোচনা  সভা ও দোয়া মাহফিল ৫নং ফতেপুর (হরিপুর)  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ’র পরিচালনায় ও সভাপতি আব্দুল হক (মেম্বার’র)   সভাপতিত্ব  প্রধান বক্তার বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন , সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

এ-সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,  সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট -৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল আহমেদ।

সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,  জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মতিন,  সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসিম,  সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন,  জেলা উলামাদলের সদস্য সচিব এম এম কামাল উদ্দিন,  সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ৫মং ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিন, সহ-সভাপতি ইলিয়াছ আলী সাজু (মেম্বার),   জামাতে ইসলামি বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব রফিক আহমেদ, সিলেট গ্যাসফিল্ড লিমিটেড শ্রমিক দলের সভাপতি বশির উদ্দিন, প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: হেলাল উদ্দিন, সদস্য জামাল উদ্দিন,  উপজেলা যুবদলের সদস্য সুহেল আহমেদ, কবির আহমেদ, জাকারিয়া, ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জামাল আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আদনান সাব্বির, হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়া,   জাসাস জৈন্তাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন  প্রমুখ।

উক্ত সভায় দারুল উলুম হেমু মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সাইফুর রহমানের মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর