
২০২২ সালের স্বর্ণপদকপ্রাপ্ত দলনেতার অসাধারণ মানবিক উদ্যোগে বাঁচল বহু প্রাণ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৫ সালের পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া বন্যায় মুহূর্তেই তলিয়ে যায় বেশ কয়েকটি নিম্নাঞ্চল এলাকা । বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় শত শত মানুষ হয়ে পড়েন পানিবন্দী। এমন দুর্যোগ মুহূর্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন আনসার ভিডিপির ১নং নিজপাট ইউনিয়নের দলনেতা বিল্লাল হোসেন লিটন।
বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার নেতৃত্বে আনসার ভিডিপি সদস্যদের নিয়ে নেমে পড়েন পানিবন্দী মানুষকে উদ্ধারকাজে। আনসার–ভিডিপি বাহিনীর কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় জৈন্তাপুরের প্রায় ৩০টি পানিবন্দী পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন বিল্লাল। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোকে প্রতিদিন খাবার, পানি ও প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করতে ছুটে চলেন প্রতিটি আশ্রয় কেন্দ্রে।
স্থানীয়রা জানান, সংকটের মুহূর্তে দলনেতা বিল্লালের দ্রুত সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে। তার এমন মানবিক উদ্যোগে জৈন্তাপুরের সর্বস্তরের মানুষ তাকে ভালোবেসে ‘মানবিক বিল্লাল’ নামে ডাকতে শুরু করেছে। জৈন্তাপুরী ভাষায় দুর্যোগে যে মানুষের পাশে থাকে,সেই-ই প্রকৃত নায়ক।আমাদের মানবিক বিল্লাল তেমনই একজন। তাকে জৈন্তাপুর প্রেস মিডিয়া জৈন্তার চিত্র সম্মাননা প্রদান করে।
উল্লেখ্য, ২০২২ সালের ভয়াবহ বন্যাতেও শত শত মানুষকে উদ্ধার করে তিনি আলোচনায় আসেন। সেবার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বিল্লালকে আনসার বাহিনী থেকে স্বর্ণপদক প্রদান করা হয়েছিল।