1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরের ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা :-

সিলেটের জৈন্তাপুরের ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচার করায় প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী ও তার পরিবার।

জৈন্তাপুরের ৫নং ফতেপুর   ইউনিয়নের হরিপুর বাজারের ব্যবসায়ী ও  পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা আল মারজান  নামের এক ব্যবসায়ির বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুকে, অনলাইন পেইজ ও সংবাদমাধ্যমে বিগত কয়েকদিন ধরে নানা ভাবে অপপ্রচার করে আসছে।

❝সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে মারজান- জুনেদের নেতৃত্বে ভয়ংকর সন্ত্রাসী গ্যাং❞ শিরোনামে ১ম পার্ট ও ❝ সিলেটের জৈন্তাপুরে সুন্দরী ২ তরুণীকে ব্যবহার করে মামুন-মারজানের ইয়াবা কারবার ❞ শীর্ষক শিরোনামে প্রকাশিত দুটি সংবাদ ও ফেইসবুক পোস্টে আল মারজানকে  বিভিন্ন চোরাকারবারীর সহযোগী , মাদক ব্যবসায়ী, অস্ত্রব্যবাসীর আখ্যা দিয়ে এলাকার শান্তশিষ্ট হরিপুর বাজারের আল মারজান পোল্ট্রি  ফার্মের সত্বাধিকারী  বয়লার মুরগী  ব্যবসায়ির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ভাবে অপপ্রচার ও সংবাদ প্রকাশ করে সম্মান হানি করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সংক্ষুব্ধ হয়েছে পুরো এলাকার বিভিন্ন ব্যবসায়ি ও সচেতন মহলসহ ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী আল মারজান  বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন ও  উদ্দেশ্য প্রনোদিত, আমি একজন সাধারণ বয়লার মুরগী  ব্যবসায়ি, কোন ধরনের অপকর্মের সাথে আমি জড়িত নই, কোন ধরনের চোরাচালানের সাথে আমার সম্পৃক্ততা নেই। কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এধরণের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ি আল মারজান । পরবর্তীতে এধরণের অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান, অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর