1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

তানজিল হোসেন ইনকিলাবের গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে অনুমোদিত

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে সংবাদ প্রেরণের অনুমতি পেয়েছেন।

সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর এ এম এম বাহাউদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ অনুমতি প্রদান করা হয়। এর ফলে তিনি এখন থেকে পত্রিকাটিতে গোয়াইনঘাট উপজেলার খবরাদি প্রেরণ করতে পারবেন।
তানজিল হোসেন দীর্ঘদিন ধরে সৎ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। একই সঙ্গে তিনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে তানজিল হোসেন বলেন, এমন একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। আমি পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।
এদিকে তাঁর এই নিয়োগে স্থানীয় সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর