1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে বাজার মনিটরিং চার প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৭০ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান মাসে ভোগ্যপন্য সামগ্রি সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্য রাখতে ও সিন্ডিকেট করে পন্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে জৈন্তাপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ঠা মার্চ) দুপুর সাড়ে বারো ঘটিকায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে মনিটরিংএ আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।

এ সময় তিনি দরবস্ত বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যের দোকান পরিদর্শন করেন। এ সময় দোকানে কোন মেয়াদোত্তীর্ণ পন্য,ক্রয়মূল্যের রিসিট, বিক্রয়মূল্যের তালিকা প্রদর্শন বিবিধ বিষয়ে মনিটরিং করেন।

পরে দরবস্ত বাজারে বিভিন্ন কাঁচাপন্য ও শাক সবজীর দোকানে তিনি মনিটরিং করেন। মনিটরিং চলাকালীন দুইটি মুদি ও দুইটি কাঁচাপন্যের দোকানে অনিয়ম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বাজার মনিটরিং এ উপজেলা প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিম উপস্থিত ছিলো।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে ইতিমধ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়ে। এখন থেকে উপজেলার প্রতিটি বাজারে প্রশাসনে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। আজ চারটা প্রতিষ্ঠানে জরিমানা আদায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। ক্রেতা সাধারণকে জিম্মি করে কোন পন্য সামগ্রির কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর