1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেল ২ বন্ধুর

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"tilt_shift":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
জৈন্তাপুর (সিলেট)  প্রতিনিধি:-
সিলেট-তামাবিল মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার দুপুর ‍দুইটার দিকে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১ জন।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো. তোফায়েল (২৪)। আহত অবস্থায় উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদের ছেলে সাব্বির আহমেদকে (৩০) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে দুই বন্ধুসহ তিনজন জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে সদরে যাচ্ছিলেন। কাটাগাং নামক স্থানে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থেলেই মারা যান দুই বন্ধু। ওই সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হওয়ার ধারণা করছেন স্থানীয়রা। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত স্থান ত্যাগ করে। পরে হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে দুই আরোহী মারা যান। ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে নাকি তারা সংঘর্ষের পর ছিটকে পড়ে মারা যান সে বিষয়টি তদন্ত করা হবে। অজ্ঞাতনামা আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর