1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরের হরিপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
জৈন্তাপুরের হরিপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব
জৈন্তাপুরের হরিপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

জৈন্তাপুরের হরিপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

সিলেটের আদি উৎসব পলো বাওয়া। পরিচিত এই পলো বাওয়া উৎসব এ মৌসুমে উজ্জীবিত করে মাছ ধরতে। দল বেঁধে লোকজন বিলের মধ্যে পলো হাতে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। মঙ্গবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর বালিপাড়া গ্রামের বাড়ার ডুয়ার হাওরের বড় বিলে শুরু হয়েছে সেই পলো বাওয়ার প্রতিযোগিতা।  দুপুর ১২টা থেকে পলো বাওয়া উৎসব শুরু হয় প্রায় এক ঘণ্টার মতো পলো বাওয়া হয়। শিশু থেকে বুড়ো, সবাই পলো হাতে ঝাঁপিয়ে পড়েন হাওরে। এ উৎসব যেনো ওই এলাকার খানদানি পুরনো ঐতিহ্য  বললেন সাংবাদিক আব্দুল্লাহ। তিনিও পলো হাতে বিলের পাড়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রামীণ সংস্কৃতি বা পুরোনো ঐতিহ্য কিছুটা হলেও ধরে রাখার চেষ্টা করছেন তারা। এ উৎসবে যোগ দিতে ছেলে-বুড়োসহ প্রায় কয়েক শতাধিক ব্যক্তি ছুটে আসেন বাড়ার ডুয়ার বিলে। কারোও হাতে পলো, ছিটকি জাল, উড়াল জাল, লাঠি জাল, হাত জাল (ঠেলা জাল)। এলাকাবাসী জানান, পলো বাওয়ায় ধরা পড়া মাছের মধ্যে শোল ও বোয়ালই বেশি। অনেকেই আবার গজার মাছ ধরতে সক্ষম হন। পলো বাওয়া উৎসবের আনন্দ যুবক-বৃদ্ধের চেয়ে ছোট ছোট শিশুদের মধ্যে একটু বেশি। তারা তাদের বাবা-চাচা-দাদা-মামা-ভাইয়ের হাত ধরেই উৎসবে শরিক হতে এসেছে। এদিকে এই পলো বাওয়া দেখতে আশপাশের গ্রামের এবং দূর-দূরান্ত থেকেও লোকজন সকাল থেকেই দল বেঁধে ছুটে আসতে থাকেন বিলের পাড়ে। এলাকাবাসী জানান, প্রায় একশত বছর ধরে এই বিলে ‘পলো বাওয়া উৎসব’ পালন হয়ে আসছে। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর