1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বড়লেখায় শিশু ধর্ষণের আসামি দেলোয়ার চাঁদপুর থেকে গ্রেপ্তার

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ। দেলোয়ার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামের বলাই মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চলতি বছরের ৯ জানুয়ারি ওই শিশুকে নিজের ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালান দেলোয়ার হোসেন। পরে স্বজনরা আহত অবস্থায় ওই শিশুটিকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য
তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার নয়দিন পর গত ১৬ জানুয়ারি শিশুটির পরিবারের পক্ষ থেকে বড়লেখা থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে দেলোয়ারকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা থেকে র‌্যাবের সহায়তায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার রাতে বলেন, এক শিশুকে ধর্ষণের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার একমাত্র আসামি দেলোয়ারকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর