1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে উপজেলা পর্যায়ের ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ঠা ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ব্যাডমিন্ডন গ্রাউন্ডে এই সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

এছাড়াও বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, রমজান রুপজান বাগেরখাল একাডেমির সহকারী শিক্ষক বদর উদ্দিন, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্জুন পাত্র, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংশু দাস, জৈন্তা দুরুস সুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষক শেরগোল আহমেদ ও সারিঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ সহ অন্যান্যরা।

গত ২রা ফেব্রুয়ারি ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছিলো। দুইদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার সকল স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ৪০ টি বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর