1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২জনকে আটক সহ ৮জন নিকট হতে জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার সারী-৩ লালাখাল এলাকায় অভিযান পরিচারনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মিজ ফারজানা আক্তার লাবনী।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের সময় ছয়টি নৌকা ধ্বংস করে নদীর পানিতে ডুবিয়ে দেয়া হয়। বালু উত্তোলনের সাথে জড়িত থাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ১৫ এ দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, জৈন্তাপুর উপজেলার গর্দ্দনা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইসলাম উদ্দিন (৩৪) ও একই গ্রামের কয়সর আহমেদ (২৮)।

দুপুর ২টায় সহকারী কমিশনার (ভুমি)র নেতৃত্বে উপজেলার ৪নম্বর বাংলা বাজার ও আসামপাড়া গ্রামে পৃথক অভিযান পরিচালিত হয়।

আসামপাড়া গ্রামের বিভিন্ন বালু মহাল হতে নিষেধাজ্ঞা অমান্য করে বালু পাথর উত্তোলনের করায় ও স্তুপ করে রাখা ২০ ট্রাক বালু ও পাথর জব্দ করা হয়। অপরদিকে পরিবেশ দূষণ করে ক্রাশার মিল চালানোর দায়ে দুইটি ক্রাশার মিলকে আর্থিক জরিমানা আদায় ও একটি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে ক্রাশার মিল ও বালু পাথরের সাথে জড়িত থাকায় অন্তত ৮জন ব্যাক্তির নিকট হতে জরিমানা আদায় করে মুছলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হদা, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র লালাখাল বিওপির সদস্য সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মিজ ফারজানা আক্তার লাবনী জানান, অভিযান করে ২জনকে বিনাশ্রম কারাদণ্ড ও ৮জনকে জরিমানা আদায়ের মুছলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। অভিযান চরমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর