
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুরে ৫৭৫ পিছ ইয়াবা সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১১ই ডিসেম্বর) বিকেল অনুমান ৫ঘটিকায় ৫নং ফতেপুর ইউনিয়ন হরিপুর বাজারস্থ হরিপুর টু গাছবাড়ি রোডে এ অভিযান পরিচালনা করে ৫৭৫ পিস ইয়াবা সহ কানাইঘাট উপজেলার সরুফৌদ উত্তর দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো: জসিম উদ্দিন (৩৭) কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক পলাশ পাল এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনাস্থলের আসামীর দেহ তল্লাশি পূর্বক একটি পলিথিন ব্যাগের ভিতর জিপারযুক্ত তিনটি কালো রঙের পলি প্যাকেটের ভিতর মিথাইল অ্যামফিটামিনযুক্ত যুক্ত ইয়াবা ৫৭৫, ( পাঁচশত পঁচাত্তর) পিস,যার মোট ওজন ৫৭.৫ ( সাতান্ন দশমিক পাঁচ) গ্রাম।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট’র সহকারী পরিচালক পলাশ পাল জানান, ৫৭৫ পিস ইয়াবা সহ একজন আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জৈন্তাপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।