1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

বিছনাকান্দি সীমান্তে চোরাচালান নিরাপত্তায় বেসামাল এএসআই তানভীর।

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

সিলেট প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বিট অফিসারের দায়িত্বে রয়েছেন গোয়াইনঘাট থানার এএসআই তানভীর হোসেন।বিছনাকান্দি সীমান্ত চোরাকারবারীদের মহান মদদদাতা ও সীমান্তের চোরাইপথে আসা ভারতীয় পণ্য চিনি,শুটকি, গরু,কসমেটিকস থেকে থানা-পুলিশের নামে চাঁদাবাজির শীর্ষ স্থানে পৌঁছে গেছেন এই অফিসার।গোয়াইনঘাট থানায় অল্প দিনেই তিনি আধিপত্য বিস্তার করে বদলে ফেলেছেন চলাফেরার ধরণ, তাঁকে দেখলে মনে হয় লক্ষ টাকার মাসের খড়ি ধুলা লাগছে না পায়।তার রাজকীয় চলাফেরার পিছনের রহস্য খুজতে অনুসন্ধানে নামেন ক্রাইম অপারেশনের একটি অনুসন্ধানী টিম।

অনুসন্ধানে জানা যায়, এএসআই তানভীর হোসেন গেলো ৫ই আগস্টের পর গোয়াইনঘাট থানায় বদলি হয়ে এসেছেন,বদলি হয়ে এসেই গোয়াইনঘাটের নদী পথ এবং সড়ক পথে পাচার হওয়া চোরাচালান নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন, অদৃশ্য খুঁটির জোরে তিনি বেসামাল ছিলেন পুলিশ চেকপোস্টে চাঁদাবাজিতে। গল্পে গল্পে রহস্য খুঁজতে এই থানার অন্যান্য অফিসার ফোর্সদের সাথে কথা হয় এই টিমের,বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তানভীর হোসেন ইউনিফর্মের অপব্যবহার ও কৌশলে তিনি সর্বসেরা হওয়ায় তাঁকে বিছনাকান্দি বাণিজ্যিক বিটের দায়িত্ব দেওয়া হয়।কলাকৌশলে চোরাকারবারিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করতে পারেন।

এএসআই তানভীর হোসেন বেসামাল কায়দায় চাঁদাবাজির অন্যতম কারণ কি?
এমন প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে জানা যায়,এএসআই তানভীর সামনের দিনগুলোতে নিজের নামের পাশে উচ্চ পদ লাগিয়ে পদন্নোতির আশায় পয়সাকড়ি জমাচ্ছেন।

বেসামাল এই অফিসারের তন্ত্রমন্ত্রে লাগামহীন গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তের চোরাচালান।

এদিকে এএসআই তানভীরের অপকর্ম গুলো বাংলাদেশ পুলিশের আইন ও নীতি সমর্থিত কি না? এমন প্রশ্নের উত্তর খুঁজতে অফিসার ইনচার্জ সরকার মো.তোফায়েল আহমেদের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি অফিসের বাহিরে রয়েছেন বলে জানান কর্মরত সেন্ট্রি এবং ডিউটি অফিসার গোয়াইনঘাট।পরবর্তী অফিসার ইনচার্জ এর ব্যবহৃত সরকারি নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলেও এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায় নি।

চলমান পর্ব….

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর