1. journalistabdullah11@gmail.com : Abdullah : Abdullah
  2. admin@dailyjaintiyardak.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নার্সিং পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাফলংয়ের সাবিকুন নাহার (জ্যোতি) লুটপাট অভয়ারণ্যে গোয়াইনঘাট,কুপির নিচে অন্ধকার। অপরাধ দমনে ওসি ওমর ফারুকের ‘জিরো টলারেন্স’—গোয়াইনঘাটে ৮১ দিনে ২৫৩ গ্রেফতার, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার অশ্রুসিক্ত বিদায়, সংবর্ধনায় সিক্ত প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন মোরগ কিনতে গিয়ে নিখোঁজ যুবক, লাশ মিলল ২ দিন পর শিমুল বাগান ও যাদুকাটা রক্ষায় ইজারাদারের বাঁশের বেড়া, তৎপর প্রশাসন সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু সংবাদ সম্মেলনে অভিযোগ কুলাউড়ায় টাকা ও তিন সন্তানসহ স্ত্রী উধাও কানাইঘাটে একাধিক মামলার আসামি তমিজ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম

তামাবিল মহাসড়কে ছিনতাই করে পালানোর সময় তিনছিনতাইকারী জনতার হাতে আটক

দৈনিক জৈন্তিয়ার ডাক
  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1,"addons":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো: আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট) :-

সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর টু বাঘেরসড়ক এর মাঝামাঝি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র ১০ নং কূপ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাইক আরোহী এক ব্যবসায়ীর গতিরোধ করে তার সাথে থাকা নগত অর্থ ছিনতাই করা সহ তাকে ও বাইক চালককে মারধরের ঘটনা ঘটে। পরে ছিনতাই শেষে পালানোর সময় সিএনজি সহ তিন ছিনতাইকারীকে হরিপুর বাজার এলাকা থেকে আটক করেছে স্হানীয় জনতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্হানীয় বাসিন্দা, ইউসুফ
(ইন্জিনিয়ার) ও হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির সভাপতি সায়েদ আহমেদ জানান, বুধবার ( ১১ই সেপ্টেম্বর) ভোরে ফজরের আযান শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর (নয়ামসজিদ) গ্রামের মৃত নুর চৌধুরীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু তাহের চৌধুরী (৪৭) সিলেট নগরীর সুবিদ বাজার থেকে কানাইঘাট চতুল বাজারের উদ্দেশ্যে একটি বাইক নিয়ে রওয়ানা হন।

পথিমধ্যে তাকে বহনকারী বাইক ( সিলেট – মেট্রো – হ -১২-৪৫৪৫) তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র ১০ নং কুপ এলাকায় এসে পৌছালে সামনে থেকে তাকে অনুসরণ করা একটি সিএনজিচালিত অটোরিকশা ( সিলেট-থ-১১-৪২০৬) তাদের গতিরোধ করে।

এ সময় সিএনজিতে থাকা চালক বাদে তিনজন ছিনতাইকারী ব্যবসায়ী আবু তাহের ও বাইক চালক রিপন মিয়াকে মারধর করে তাদের সাথে থাকা নগদ তিন লক্ষ চব্বিশ হাজার পাঁচশত টাকা ছিনিয়ে নিয়ে সিলেটের উদ্দেশ্যে পালানোর চেষ্টা চালায়।

এক পর্যায়ে আবু তাহের চিৎকার করে তাদের পিছন পিছন দৌড়ালে স্হানীয়রা বিষয়টি দেখতে পেলে তামাবিল মহাসড়কের ৫নং ফতেহপুর (হরিপুর) এলাকায় তাদের সিএনজি আটক করে জনতা। এ সময় তাদের সাথে থাকা একজন ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও চালক সহ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয় জনতা।

আটককৃতরা হলেন, নাজমুল (২৮), মোহন আহমেদ(৩০) ও সিএনজি চালক আপন মিয়া (২৮)। এর মধ্যে নাজমুল ও মোহন নগরীর শিববাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে।

পরে স্হানীয় জনতা তাদের সিএনজি সহ আটক করে ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নিয়ে আটকে রেখে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়।

এদিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম জানান সেনাবাহিনীর পক্ষ থেকে মুঠোফোনে ছিনতাইকারী আটককের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। পাশাপাশি জৈন্তাপুর দরবস্ত এলাকার অস্হায়ী সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফ হোসেন সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে , জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিম ও সেনাবাহিনীর টিম উপস্থিত হয়ে, বেলা ১১ ঘটিকায় উক্ত ঘটনার ভিকটিম ও আটককৃত ৩জন ছিনতাইকারী ও তাদের সাথে থাকা সিএনজি গাড়ি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন মানিব্যাগসহ ছিনতাইকারীদের কাছ থেকে উদ্দার করা নগদ পঞ্চাশ হাজার টাকা ও ভিকটিমের মোটরসাইকেল গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর