
মো: আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার (সিলেট):-
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু তিনপাড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপনেতা ও দৈনিক জৈন্তিয়ার ডাক অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার(৩০জুন) সকালে হরিপুরের হেমু গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সেনাবাহিনীর (অবঃ) হারুনর রশীদ, বিশিষ্ট মুরব্বি শফিকুর রহমান,সাইফ উদ্দিন মিয়া, সাংবাদিক মুরাদ হাসান, হাফিজ কামরুল ইসলাম বাবর, ফিরুজ মিয়া, মামুনুর রশীদ মামুন, রহিম আহমেদ প্রমুখ।
এসময় বক্তব্যে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় পাহাড়ি ঢলে অপ্রস্তুত অবস্থায় আমাদের এলাকার সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্থ হয়েছেন তা সহজে পূরণ হবার নয়। অনেক মানুষের ঘরবাড়ি, হাস-মুরগি, মাছ ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সরকার ও এলাকার বিত্তবানদের প্রতি বন্যাদুর্গত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। একই মাসে দ্বিতীয় বারের মতো ফের বন্যা আসাতে এখনোও অনেক পরিবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি তাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা প্রয়োজন, এই কঠিন মূহুর্তে জৈন্তাপুর উপজেলা ৬টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু এর ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ব্যক্তিগত ও সরকারি অথবা বেসরকারি পর্যায়ে জরুরি মানবিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও সমাজের বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করেন।